
সৃষ্টিকর্তার দেয়া নাক, কান, চোখ ইত্যাদি অঙ্গ আপনি কেটে নতুনত্ব দিবেন এমনটা কি কখনও ভেবেছেন ? হয়ত কখনও কল্পনাও করেনননি। কিন্তু পৃথিবীতে অনেক আজব সব ঘটনা ঘটে যা দেখে মাঝেমধ্যে আমাদের শিহরিত হতে হয়। তেমনি এক ঘটনা ঘটিয়েছে জার্মানির ৩৯ বয়সী এক ব্যাক্তি। যার নাম স্যান্ড্রো। ৬০০০ ইউরো বা বাংলাদেশী টাকা ৬ লক্ষ টাকারও বেশি খরচ করে নিজের কান কেটে নতুনত্ব দেয়ার চেষ্টা করেছে।
ভাবতেও কি ভয়ানক লাগছে তাই না? আবার ও আগের দিনের হাদীস টি উল্লেখ করতে বাধ্য হচ্ছি।
অতঃপর আল্লাহ তায়ালা বলেন,
ইবলিশ শয়তান তখন বলল আমি আদমের সন্তান সমস্ত মানুষকে পথভ্রষ্ট করেই ছাড়ব তাদেরকে আছর করব তাদের মনে আশ্বাস দেব;তাদেরকে আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব।এবং আশ্বস্ত আছর দিয়ে আদেশ দিব ফলে এরা পশুর মতোন আকৃতি পাবে অথবা কর্ন ছেদন করবে।
[ সুরা নিসা ৪:১১৯ ]
ট্যাটু আর প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে ‘কিম্ভূত কিমাকার’ বানিয়ে আলোচনায় এসেছেন তিনি। গত বছর হঠাত্ই স্যান্ড্রোর মাথায় চেপেছিল, তাঁর মুখটাকে মানুষের মাথার খুলির মতো করে তুলতে হবে।
তাই ২০১৯ সালে তিনি দুই কান কেটে ফেলেছিলেন। এছাড়া তার কপাল এবং হাতের পেছনের রয়েছে ইমপ্লান্ট এবং মুখ-ও ট্যাটুতে ছাকা।
NOTE : সারা পৃথিবীতে এখন এমন আরো হাজার মানুষ আছে যারা এভাবে ইবলিশের আদেশ পালন করছে। আমাদের নিজেদের ভিতরেই খুঁজলে পাওয়া যাবে যারা নিজের খেয়ালে tattoos করেন তাদেরকে প্রকৃতপক্ষে ইবলিশ আশ্বস্ত করতে সক্ষম হয়েছে শয়তান এর আদেশ পালনের জন্য।


